মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      
মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ
নিপু খানম, মুলাদী (বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচরে খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। ব্রিজটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন আশপাশের এলাকার অসংখ্য মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হতে হচ্ছে। চলাচলের সময় অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত ব্রিজটির কারণে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে। কয়েক বছর আগে ব্রিজটি সংস্কার করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। তাই আর সংস্কার নয়, সেখানে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি নতুন ব্রিজ নির্মাণের আগপর্যন্ত নিরাপদে চলাচলের জন্য অস্থায়ী পারাপারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মুলাদী   নাজিরপুর   মিয়ারচর ব্রিজ   বরিশাল   ব্রিজ নির্মাণ   জনদুর্ভোগ   যোগাযোগ ব্যবস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close