মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      ● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      
রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
রুদ্র আরিফ, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন মো. ইমন খান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইমন খান উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কয়েকজন যুবক ব্যাংকের আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন বোতল থেকে পেট্রোল ঢেলে ব্যাংকের গেটে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা ইমন খানকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

এদিকে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমন খানসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় অন্যদের সম্পৃক্ততা এবং ইমনের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে ইমন খান বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় রাতেই কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   রায়পুর   গ্রামীণ ব্যাংক   অগ্নিসংযোগ   ইমন খান   ছাত্রলীগ   আটক   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close