মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      
পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম
প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে প্রায় ২৬ বছর ধরে পিঠা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন শামীম। ২০০১ সাল থেকে নিয়মিত এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকা শামীম এখন প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করছেন।

​শামীম কামরাব ধুপিরটেক এলাকার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। সাধারণত শীতের মৌসুমে গ্রামবাংলার হাট-বাজারে পিঠা বিক্রির প্রচলন বেশি দেখা গেলেও শামীম বছরের বারো মাসই নিয়মিত পিঠা বিক্রি করেন।

​তার দোকানের জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে গরম চিতই পিঠা, ভাপা পিঠা এবং সিদ্ধ ডিম। স্থানীয় ক্রেতাদের কাছে সারা বছরই এসব খাবার সহজলভ্য হওয়ায় তার দোকানে নিয়মিত ক্রেতাদের ভিড় লেগে থাকে।

শামীম জানান,কামরাবো বাজারে যখন দুই চারটি দোকান ছিল তখন তিনি স্বল্প পূঁজি নিয়ে এই  পিঠার ব্যবসা শুরু করেন, এখন সকাল ও সন্ধ্যায় নিয়মিত পিঠা বিক্রি করেন তিনি। পিঠা বিক্রি করে যেই টাকা আয় করেন তা দিয়েই সংসার চলে তার। 

​দীর্ঘ আড়াই দশকের বেশি সময় ধরে একই স্থানে ও একই পেশায় লেগে থাকার ফলে কামরাব বাজারে শামীমের পিঠার দোকান স্থানীয়দের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। মৌসুমি ব্যবসার গণ্ডি পেরিয়ে সারা বছর পিঠা ও সিদ্ধ ডিম বিক্রির এই ধারাবাহিকতা তার নিয়মিত ও ভালো আয়ের অন্যতম প্রধান কারণ বলে মনে করেন স্থানীয় পিঠা ক্রেতাগণ।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শামীম   পিঠা বিক্রি   শিবপুর   নরসিংদী   স্বাবলম্বী   উদ্যোক্তা   গ্রামীণ অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close