মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      
তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ
ইস্কান্দার হোসাইন রুদ্র, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম

আশুলিয়ার তাজরীন ট্রাজেডির ১৪ বছর পূর্তি হলো আজ। বাংলাদেশের পোশাক শিল্পে ২০১২ সালের ২৪ নভেম্বর ঘটে যাওয়া তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড এখনও দেশের এক অন্যতম বৃহত্তম শ্রমিক বিপর্যয়ের ঘটনা হিসেবে স্মরণ করা হয়। তবে এখনো শেষ হয়নি নিহতের পরিবারের আহাজারি ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবার আকুতি। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া সহযোগিতায় কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম হওয়া শ্রমিকদের। এখনও তারা অনেকটা দূর্বিষহ জীবন পার করছেন। বাংলাদেশের ইতিহাসে তৈরী পোশাক শিল্পে অগ্নিকান্ডে একসঙ্গে এত শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম। যে কারণে এই দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালনের পাশাপাশি সারা দেশের পোশাক কারখানা গুলোকে ছুটি ঘোষণা করা হয়।

২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো।

এ অগ্নিকান্ডের সময় কারখানাটিতে ৯৮৪ শ্রমিক সেখানে কর্মরত ছিলেন, যার মধ্যে ১১৩ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও অন্তত শতাধিক। যদিও নিহত ও আহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তবে কারখানাটিতে ১ হাজার ১৬৩ শ্রমিক কাজ করতেন বলে জানা যায়।

ভয়াবহ এ অগ্নিকান্ডে পুড়েছে কারখানার সকল মালামাল ও সম্পূর্ণ ভবনটি। সেই পুড়ে যাওয়ার ছাপ এখনো ভবনের চার পাশে লেগে আছে। এরপর থেকেই ভবনটির কর্যক্রম একেবারেই বন্ধ। তবে জরাজীর্ণ ৮ তলা ভবনটি এখনও দাড়িয়ে আছে। যে ভবনটি নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দাররা সহ ভবনের আশে পাশের বাড়িওয়ালারা।

রেহেনা আক্তার নামে একজন আহত শ্রমিক জানান, আমি ৩য় তালার সুইং অপারেটর ছিলাম। ওইখানে আমার বোন ছিলো,  বোনের জামাই, বোনের ছেলে, ছেলের বউ। ওরা চার জনই মারা গেছে। শুধু আমি হতভাগা বেচে আছি। আমি আগুনের মধ্যে তিন তলা থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছিলাম, যার ফলে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আইএলও থেকে ক্ষতিপূরণ পেয়েছিলাম, তবে তা যথেষ্ট ছিল না। চিকিৎসা করতে গিয়ে আমি যে টাকা পেয়েছি, তাও শেষ হয়ে গেছে। এখন আমি কোন কাজ করতে পারি না।

নাজমা আক্তার নামে আরেক আহত শ্রমিক জানান, সরকার আমাদের জন্য নানা সময়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। সরকারের কাছে আমাদের দাবি আমরা গত একটা বছর দরে এখানে আছি, আমাদের ন্যায্য ক্ষতি পুরণ, পূর্ণবাসন ও দীর্ঘ মেয়াদী সুচিকিৎসার ব্যবস্থা করে দেক। সেই সাথে তাজরীন ফ্যাশনের মালিক মো. দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

জানা যায়, ২০০৯ সালে প্রতিষ্ঠিত তাজরীন ফ্যাশন এর মালিক মো. দেলোয়ার হোসেন তার মেয়ে তাজরীনের নামানুসারেই প্রতিষ্ঠানটির নামকরণ করেছিলেন।

প্রসঙ্গত যে, ১৪ বছর পূর্তি উপলক্ষে ২৪ নভেম্বরের এই দিনটিকে ঘিরে নিহত শ্রমিকদের স্বরণে কারখানাটির সামনে নানা কর্মসূচি পালন করা হয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাজরীন ট্র্যাজেডি   তাজরীন ফ্যাশন   অগ্নিকাণ্ড   আশুলিয়া   শ্রমিক মৃত্যু   পোশাকশিল্প   ক্ষতিপূরণ   শ্রমিক অধিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close