শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়ার্ড প্রশাসক নিয়োগ জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তের অংশ : ইশরাক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৩৮ পিএম

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে সিটি করপোরেশনে ওয়ার্ড প্রশাসক নিয়োগ হবে। জাতীয় নির্বাচন পিছানোর নানান চক্রান্ত চলছে। এগুলো তারই অংশ। এরসাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কেউ এসব ফাঁদে পড়বেন না। কেউ ভুলে বা না জেনে এই প্রক্রিয়ায় যুক্ত হবেন না।

বৃহস্পতিবার রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

ইশরাক বলেন, বাংলাদেশে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার নিশ্চিত করা। পাশাপাশি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। আমরা মনে করি ওয়ার্ড প্রশাসক নিয়োগের চক্রান্ত দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে আবারও পদদলিত করা। এই চক্রান্ত রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা এই অম্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছি। ৫ আগষ্টের পর হাসিনা পালিয়ে যাবার পর ১৪ দিন পর দেশে কোনো পুলিশ ছিলো না। আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরাই রাত জেগে পালাক্রমে জনগণের নিরাপত্তা দিয়েছি। জানমালের নিরাপত্তার দিয়েছি। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত পুলিশকে থানায় বসিয়ে দিয়েছি। আমরা জনগণের পক্ষে ছিলাম, অধিকার রক্ষায় কাজ করেছি, নগরবাসীর পাশে থেকেছি। এটি আমাদের নতুন করে প্রমাণ করার দরকার নেই। আবার যদি জনগণের অধিকারের জন্য রাজপথে নামতে হয়, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হয় প্রয়োজনে তাই করবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, শ্রমিক দলের ঢাকা মহানগর আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবু।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close