শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:১০ পিএম

গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।  এবার ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের’ পর মধ্য ইসরাইলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। 

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’ 

এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।
 
ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। 
 
তবে মধ্য ইসরাইলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
 
সূত্র: আল জাজিরা


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close