বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : এ্যানি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:০২ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, 'আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও ৫ আগস্টে থানার লুট হওয়া সকল অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গিরা এসব অস্ত্র দিয়ে এখন দেশব্যাপী অপকর্ম করছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, চুরি-ডাকাতি হচ্ছে আর সমাজে অস্থিরতা বাড়ছে। এসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে, এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।' 

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'একদিকে নির্বাচন অন্যদিকে সংস্কার আর অস্ত্র উদ্ধার করতে হবে। সেটা না হলে সন্ত্রাসীরা নির্বাচনে অস্ত্রের ব্যবহার করবে, এটা আর বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবেনা। ফ্যাসিস্টসহ অন্য কারও ষড়যন্ত্র আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো। সবাইকে আরও সজাগ থাকতে হবে।'

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাব উদ্দিন সাবু। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এইচআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close