বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
নোয়াখালীতে অতিরিক্ত দামে তেল বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:৫৭ পিএম

নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আছাদুল ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, প‌বিত্র রমজা‌ন মা‌সে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে সয়া‌বিন তেল ৫‌ লিটারের বোতল ১০০০ টাকা বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্স‌কে।

ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ‌ল্যের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে মুরগী বিক্রয় করায় মেসার্স আধু‌নিক প‌ল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোক‌নের মুরগীর দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লি‌লের মুরগীর দোকান‌কে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স টি‌মের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসা‌রের এক‌টি টিম।  

স্বদেশ প্রতিদিন/এইচআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close