বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      
হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৫ AM

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে অভিযানে হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক।

রেজাউল মল্লিক জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, আব্দুল মজিদ খান একজন আইনজীবী এবং হবিগঞ্জ জেলা জজ কোর্টে তার কার্যক্রম রয়েছে। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ঘটনার পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ কার্যক্রম শুরু হয়েছে, এবং পুলিশ এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রেখেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close