সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      
বইমেলায় মব হামলার কঠোর নিন্দা প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৯ AM

অমর একুশে বইমেলার স্টলে মব হামলার (মব অ্যাটাক) ঘটনা কঠোরভাবে নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রকাশের প্রতিফলন।

সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "এই হামলা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।" পরবর্তীতে বাংলা ভাষায়ও পাঠানো বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "একুশে বইমেলা এ দেশের লেখক, পাঠক, সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল।" 

তিনি আরও বলেন, "বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিকচর্চাকে ক্ষুণ্ন করে এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।"

প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, "মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।"

এছাড়া, অন্তর্বর্তী সরকার মব ভায়োলেন্সের যেকোনো ঘটনা প্রতিরোধে সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।

এ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়, যখন একদল ব্যক্তি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অবস্থিত 'সব্যসাচী' স্টলে গিয়ে হট্টগোল শুরু করে। তারা তসলিমা নাসরিনের বইগুলো স্টল থেকে সরিয়ে ফেলতে বলেন, এবং স্টলে থাকা ব্যক্তি তাঁদের প্রতিবাদ জানান। এরপর বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয় এবং স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই ব্যক্তিকে সরিয়ে নেয় এবং স্টলটি বন্ধ করে দেয়।

এ ঘটনায় বইমেলা এবং বাংলাদেশের সাংস্কৃতিক স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close