শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা      ● মুলাদীতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার      ● পলাশে গণপিটুনিতে ডাকাতি সহ ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জালাল নিহত      ● গণতন্ত্রের স্থায়ী সমাধান না হওয়ায় ফিরেছে ফ্যাসিবাদ: রিজভী      ● ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন      ● চালের দাম বাড়তি, মুরগি-ডিমে স্বস্তি      ● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      
ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে জেনারেল ম্যানেজার ও কর্মচারী এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলায় জড়িত থাকতে পারেন। তবে বিরোধের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ওয়ারী   ঢাকা   আবাসিক হোটেল   নাঈমুর রহমান   হোটেল ম্যানেজার হত্যা   দুর্বৃত্তের হামলা   ঢাকা মহানগর পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close