বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে বারেটোকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ। শীর্ষ পাঁচে বারেটোর সঙ্গে জায়গা করে নেন ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা।

এই জয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স জয়ের সংখ্যা দাঁড়াল ছয়ে। এর আগে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডেউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেকা রিভেরা দেশটির হয়ে এই খেতাব জিতেছিলেন।

২৭ বছর বয়সী বারেটো চলতি বছরের জুনে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো খেতাব জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনা করা বারেটো পেশায় একজন প্রতিরোধ বিশেষজ্ঞ।

২০২১ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মী হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি সামরিক পরিবারের সদস্যদের সহায়তা, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন। পাশাপাশি তিনি এক কন্যাসন্তানের মা।

মাতৃত্বের পাশাপাশি নারীদের উচ্চাকাঙ্ক্ষা ও পেশাগত সাফল্যের বিষয়টিও নিজের প্রচারণায় তুলে ধরেছেন বারেটো। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক কল্যাণ নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তার।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close