বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      ● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      ● বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ      ● কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন      ● অতিরিক্ত ভারী যানবাহনের চাপে লামায় বেইলি ব্রিজ ধস      ● আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ      ● পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক      ● খুকৃবিতে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত      
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত। আগামী ৩০ নভেম্বর তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে পাকা সড়কে এক দফা আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিদের সঙ্গে অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেন। ওই ঘটনায় মামলার বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close