মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আরব আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১      ● স্বর্ণদ্বীপের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী      ● শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী      ● বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণমন্ত্রী      ● রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়      ● সোহেল খানকে ‘শেষ বিদায়’ জানাতে পৈতৃক বাড়িতে জনতার ঢল      ● ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র      ● সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা      ● বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড      ● লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার      ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি      
আরব আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।

এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।তদন্ত শেষ হলে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও ক্ষমা কামনা এবং তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেছে।

দুর্ঘটনা নিয়ে কোনো গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার এবং যেকোনো তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন। ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সূত্র: ডন






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close