মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      ● ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      
এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ AM

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর পেছনে নিজের হস্তক্ষেপের কৃতিত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করতে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কথা বলেছেন এবং হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ়।’ বোর্ডের সিদ্ধান্তের পর হুয়াংয়ের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। ট্রাম্পের ভাষ্য, হুয়াংকে ফোন করে তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। তার দাবি, নিজের হস্তক্ষেপেই পরিচালনা পর্ষদকে রাজি করাতে পেরেছেন।

এনভিডিয়া জানিয়েছে, হুয়াংকে পুনরায় সিইও করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছিল। পরিচালনা পর্ষদের মতে, তার প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই। ট্রাম্প বলেন, এ বিষয়ে যাচাই-বাছাইয়ের পর প্রশাসন বোর্ডকে আশ্বস্ত করেছে। শুরুতে অ্যাপলের সাবেক সিইও টিম কুককে এনভিডিয়ার দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও তিনি সমর্থন করেছিলেন বলে জানান। তবে পরে হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নেন। তার আশঙ্কা ছিল, হুয়াংকে সরিয়ে দিলে চীন তাকে নিজেদের দেশে নেওয়ার সুযোগ নিতে পারত।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   এনভিডিয়া   জেনসেন হুয়াং   যুক্তরাষ্ট্র   সিএনবিসি   জাতীয় নিরাপত্তা   প্রযুক্তি   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close