মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী      ● চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক      ● যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি      ● শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!      ● আরব আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১      ● স্বর্ণদ্বীপের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী      ● শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী      ● বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণমন্ত্রী      ● রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়      ● সোহেল খানকে ‘শেষ বিদায়’ জানাতে পৈতৃক বাড়িতে জনতার ঢল      ● ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র      ● সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা      
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ১৯৮৯ সালে ধর্ষণের শিকার এক নারীকে ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভুক্তভোগী ডানা বিটির ওপর হামলার ঘটনায় চিকিৎসক ফ্রেডেরিক ট্যানজারকে দায়ী করে এ রায় দেওয়া হয়। বিচারক ক্ষতিপূরণ হিসেবে ৪৮.২ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছেন।

১৯৮৯ সালের ১ আগস্ট মুখোশ পরা এক ব্যক্তি ছুরি নিয়ে ডানার বাড়িতে ঢুকে তাকে কয়েক ঘণ্টা ধরে নির্যাতন ও ধর্ষণ করেন। দীর্ঘদিন অমীমাংসিত থাকার পর ২০২৩ সালে তার পোশাকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে ট্যানজারের নমুনার মিল পাওয়া যায়। তবে ঘটনার সময় ওহাইওতে ধর্ষণের মামলা করার সময়সীমা ছিল মাত্র ছয় বছর। ফলে ধর্ষণের অভিযোগে তার বিচার করা সম্ভব হয়নি।

পরে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ট্যানজার দোষ স্বীকার করেন। এ অপরাধে চলতি বছরের জানুয়ারিতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ডানা জানিয়েছেন, যৌন নির্যাতনের শিকার অন্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে চান তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close