বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      
ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাতারগামী দুই প্রবাসী ও তাদের এক স্বজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সি অটোরিকশাচালক মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামে, তার বাবার নাম হারুন হাওলাদার। আহতরা হলেন-লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ও কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে আসা স্বজন মো. বশির (৩৩)।

দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহত মাসুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close