বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      ● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      ● বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ      ● কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন      ● অতিরিক্ত ভারী যানবাহনের চাপে লামায় বেইলি ব্রিজ ধস      ● আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ      ● পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক      ● খুকৃবিতে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত      ● সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মীর পরিচয়ে ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ      
সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিক (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালাপানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল বণিক উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার মৃত বিষ্ণু বণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল প্রতিদিনের মতো বুধবার সকালে রাজমিস্ত্রির কাজ করতে কালাপানিয়া ইউনিয়নে যান। কাজের বিরতিতে হাত-মুখ ধোয়ার জন্য পাশের একটি পুকুরে নামেন তিনি। ওই পুকুরে আগে থেকেই পানি তোলার জন্য বৈদ্যুতিক পাম্প বসানো ছিল। 

পাম্পের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে পানিতে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিমুল। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ সন্দ্বীপ থানায় নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল বণিক কয়েক বছর প্রবাসে ছিলেন। গত বছর ২৭ নভেম্বর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র নয় মাসের মাথায় তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close