প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ AM

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংস্থাটি এ দাবি করে।
আইআরজিসির দাবি, নৌমাইনে আঘাত পাওয়ার পর জাহাজ তিনটিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। তবে জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে। ইরান এর আগে জানিয়েছে, তাদের নির্ধারিত পথ ও অনুমতি ছাড়া কোনো জাহাজ এ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
স্বদেশ প্রতিদিন/এস পি