মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      ● ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      
রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে রুশ ব্যাংক, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম, তেলবাহী জাহাজ, তেল শোধনাগার, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনা এবং ক্রীড়াবিদদের লক্ষ্য করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ইউরোপীয় কমিশন প্রস্তাবটি প্রকাশ করে। অনুমোদন পেলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর এটি হবে মস্কোর বিরুদ্ধে ইইউর ২২তম নিষেধাজ্ঞার প্যাকেজ। ডিসেম্বরের মধ্যে সদস্য দেশগুলোর সম্মতি নিয়ে এটি কার্যকর করতে চায় কমিশন।

প্রস্তাবে আরও ৬০টি রুশ ব্যাংককে আন্তর্জাতিক অর্থ লেনদেনব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ক্রিপ্টো প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগার মেরামতে ইউরোপীয় কোম্পানির অংশগ্রহণ নিষিদ্ধ এবং তেল পরিবহনে ব্যবহৃত ৭০টির বেশি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব জাহাজ রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ হিসেবে পরিচিত।

প্রস্তাবে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের ইইউতে প্রবেশ নিষিদ্ধ এবং ইউরোপের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে রাশিয়ার জাতীয় পতাকা ও সরকারি প্রতীক ব্যবহার করে দল বা খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধের বিষয়ও রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া আন্তরিক উদ্যোগ না নেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া অব্যাহত থাকবে। অন্যদিকে, রাশিয়ার অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইউরোপীয় ইউনিয়ন   ইইউ নিষেধাজ্ঞা   ইউক্রেন যুদ্ধ   রুশ ব্যাংক   তেল রপ্তানি   শ্যাডো ফ্লিট   উরসুলা ফন ডার লেয়েন   ভলোদিমির জেলেনস্কি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close