বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      ● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      ● বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ      ● কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন      ● অতিরিক্ত ভারী যানবাহনের চাপে লামায় বেইলি ব্রিজ ধস      ● আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ      ● পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক      ● খুকৃবিতে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত      ● সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মীর পরিচয়ে ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ      ● সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের      
মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান
নাজমুল হাসান, নরসিংদী
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান আবেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার রায়পুরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) ভোরে নরসিংদী সদর মডেল থানার গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানার মামলা নং-১৯(৮)২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুর রহমান আবেদকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে আবেদের দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি এবং বন্দুকের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান আবেদের বয়স ২৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   অস্ত্র উদ্ধার   বিদেশি পিস্তল   একনলা বন্দুক   আব্দুর রহমান আবেদ   জেলা পুলিশ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close