বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট      ● সাত জেলায় নতুন পুলিশ সুপার      ● বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি      ● দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন      ● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      
মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৩ দিন বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

প্রতিষ্ঠানটি জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ইউনিটটির যন্ত্রাংশ পরীক্ষা, সার্ভিসিং ও প্রতিরোধমূলক কাজ করা হবে। পরিকল্পিত এ কার্যক্রমে গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। আদানি পাওয়ারের এ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা ৮০০ মেগাওয়াট এবং কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট কমে যাবে। তবে অন্য ইউনিটটি চালু থাকায় সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। প্রকৃত সরবরাহ নির্ভর করবে ইউনিটটির উৎপাদন ও জাতীয় গ্রিডের চাহিদার ওপর।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আদানি পাওয়ার   বিদ্যুৎ উৎপাদন   বিদ্যুৎ সরবরাহ   গোড্ডা বিদ্যুৎকেন্দ্র   বিপিডিবি   বিদ্যুৎ খাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close