প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৫:০২ PM

বাংলাদেশ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন এসপি হয়েছেন আমিরুল ইসলাম, লালমনিরহাটে মোহাম্মদ হারুন অর রশিদ, নড়াইলে মো. তৌহিদুল আরিফ, খুলনায় খাঁন মুহাম্মদ আবু নাসের, ফেনীতে মো. জসিম উদ্দীন, গাইবান্ধায় মোহাম্মদ কামরুল ইসলাম এবং নওগাঁয় মো. ছুফি উল্লাহ। এ ছাড়া বর্তমান সাত জেলার এসপিদের কয়েকজনকে ট্যুরিস্ট পুলিশ, পুলিশ স্টাফ কলেজ, পিবিআইসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি