বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      
পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ
মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড়
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে ১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ২৬টি মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় বুধবার দুপুরে শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে ঝলই শালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান। ঝলই শালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ও জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো আয় বাড়াতে পারবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা পাবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   বোদা   ছাগল বিতরণ   হতদরিদ্র পরিবার   বাংলাদেশ এনজিও ফেডারেশন   সমাজকল্যাণ ফেডারেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close