বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি      ● মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট      ● সাত জেলায় নতুন পুলিশ সুপার      ● বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি      ● দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন      ● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      
কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া এ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন। এ ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close