বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন      ● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      
দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

ভালো বেতনের চাকরির প্রবণ দেখিয়ে রাজবাড়ী দৌলতদিয়া পতিতালয়ে আটকে রেখে জোর পূর্বক দেহ ব্যবসা করানোয় বাধ্য ও পৈশাচিক নির্যাতনের অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবারব (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরা চালান অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজি ফকির। রায়ের সময় তারা পলাতক ছিলেন। 

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদন্ড  ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড,  অনাদায় আরো ৩ মাসের সশ্রম  কারাদণ্ড প্রদানের রায় দেন। 

আদালতের রায়ের বিবরণে বলা হয় ,২০১৫ সালের ১৫ ই অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির নাম করে ভুক্তভোগী নারী মোছা: কনা আক্তার কে  প্রতারণামূলকভাবে বাস যোগে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসে রোজী। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পিছনের গেট দিয়ে প্রবেশ করে ও মজি ফকিরের বাড়িতে রাখেন।  ভয় ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।  

পতিতাবৃত্তিতে অস্বীকার করায় ২০১৫ সালের ১৭ ই নভেম্বর রাত ৯ টা থেকে ১৮ই নভেম্বর সকাল দশটা পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন মজি ফকিরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় তাতে উদ্ধার করে।  তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। 

দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও  সাংবাদিক শেখ রাজীবের সহায়তায় সুস্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। 

রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের  পাবলিক প্রসিকিউটর এ্যাড. জাহিদ উদ্দিন মোল্লা বলেন,  সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত।  এতে ন্যায় বিচার পেয়েছে বাদী। রায় আমরা সন্তুষ্ট।  







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   দৌলতদিয়া যৌনপল্লী   মানব পাচার   নারী নির্যাতন   যাবজ্জীবন কারাদণ্ড   রাজবাড়ী আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close