বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      
নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা
প্রতিনিধি, কয়রা (খুলনা)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে কয়রার মুখ উজ্জ্বল করেছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর চ্যাম্পিয়ন খেলোয়াড়রা। তাদের এই সাফল্যকে স্বীকৃতি দিতে সংবর্ধনা, সম্মাননা স্মারক ও নতুন জার্সি উপহার দেওয়া হয়েছে। উৎসাহ-উদ্দীপনায় আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়দের ভবিষ্যৎ সাফল্যের জন্য সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে এ সংবর্ধনা ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৫ নম্বর কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন বাবুলের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও নতুন জার্সি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কয়রার কৃতী সন্তান মো. আরাফাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কয়রার কৃতী ফুটবলার, পরিচালক ও নতুন কুঁড়ি দলের কোচ এসএম শফিকুল ইসলাম এবং কৃতী ফুটবলার দিদার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মেধা ও মনন বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম হাতিয়ার। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়েও তারা সাফল্য বয়ে আনতে পারবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার খেলোয়াড়রা উপজেলার সম্মান ও সুনাম বাড়িয়েছে।

এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে ভবিষ্যতেও ক্রীড়া সামগ্রী বিতরণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবর্ধনা ও নতুন জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। তারা বলেন, এই সম্মাননা তাদের আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কয়রা   খুলনা   নতুন কুঁড়ি ২০২৬   জেলা চ্যাম্পিয়ন   খেলোয়াড় সংবর্ধনা   ফুটবল   ক্রীড়া আয়োজন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close