বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি      ● মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট      ● সাত জেলায় নতুন পুলিশ সুপার      ● বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি      ● দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন      ● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      
সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ নভেম্বর) সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল জানান, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। ওই জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না। তবে সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম উঠে এলেও প্রচলিত আইনে সম্পন্ন বিচারপ্রক্রিয়াকে এ কারণে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

মামলার রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায় বহাল রাখার পক্ষে আপিল বিভাগে যুক্তি উপস্থাপন করছে। বুধবার দিনভর শুনানি হয়েছে এবং বৃহস্পতিবারও শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ সাত খুন   জিয়াউল আহসান   তারেক সাঈদ   অ্যাটর্নি জেনারেল   আপিল শুনানি   সুপ্রিম কোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close