প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম

সংগৃহীত ছবি
সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।
এছাড়া, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।