বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      ● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      
আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় এক জায়গায় মিলছে শাকসবজি, দেশি-বিদেশি ফল, ডিম, পান-সুপারিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য। পৌরসভার উদ্যোগে নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে বসানো হয়েছে প্রায় শতাধিক ক্ষুদ্র দোকান। এতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে পণ্য কেনার ভোগান্তি কমেছে ক্রেতাদের। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকছে বাজারটি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে সড়কের পাশে ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত। পথচারীদেরও চলাচল করতে হতো ভোগান্তি নিয়ে। পৌরসভার নির্ধারিত স্থানে দোকান সরিয়ে নেওয়ায় সড়কে যান চলাচল তুলনামূলক সহজ হয়েছে। ক্রেতারাও এখন একই জায়গা থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। ক্রেতা জামশেদ মিয়া ও গৃহিণী আসমা আক্তার জানান, আগে বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনতে সময় ও কষ্ট দুটোই বেশি লাগত। এখন এক জায়গায় সব পেয়ে স্বস্তি বোধ করছেন তাঁরা।

ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। বিকেল ও সন্ধ্যার পর ভিড় আরও বাড়ে। ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, ফুটপাতে ব্যবসার তুলনায় নির্ধারিত স্থানে বেচাকেনা ভালো হচ্ছে। বোরহান উদ্দিনও জানান, এখানে পণ্য রাখার জায়গা বেশি পাওয়া যাচ্ছে এবং প্রশাসনের উচ্ছেদ অভিযানের ভয় ছাড়াই ব্যবসা করতে পারছেন তাঁরা।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   সড়ক বাজার   কাঁচাবাজার   সবজি বাজার   ফলের বাজার   পৌরসভা   ক্ষুদ্র ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close