রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডার সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চাই।

তিনি বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে কার্যকর করতে সহায়তা করবে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। 

পাশাপাশি পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close