রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ      ● আজ শুভ দাম্পত্য দিবস      ● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      ● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০৩১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতে। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো কেবল বাংলাদেশে হতে পারে। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, গ্রুপ পর্বের পাশাপাশি অন্তত একটি সেমি-ফাইনালও আয়োজন করতে চায় বাংলাদেশ।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, '২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটা আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।'

বিশ্বকাপের সেমি ফাইনালের একটি ম্যাচ আয়োজন করতে চেষ্টা করছে বাংলাদেশ। তামিম আশাবাদী, সেটা পাবে বিসিবি। 

তামিম বলেন, 'আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, সেটা খুব ভালো একটি অর্জন হবে।'






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close