রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স      ● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      ● ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ      ● আজ শুভ দাম্পত্য দিবস      ● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      ● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      
২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, নভেম্বরের এই ২১ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।

এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার ও সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার এসেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close