রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      ● মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু      ● গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ      ● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      
আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা  পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।  সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে তিনি এ সফর করেন।

রোববার  বিকেলে হেলিকপ্টারযোগে ফেনী থেকে আখাউড়া উপজেলার হীরাপুর হেলিপ্যাডে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে গাড়িতে করে  স্থলবন্দরসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন ।

পরিদর্শন শেষে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক।

 এ সময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারেন, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে তিনি এ সফর করছেন।

এ সময় সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। সীমান্তে সন্দেহজনক যাতায়াত কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৪টার দিকে হীরাপুরের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন বিজিবি মহাপরিচালক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close