রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      ● মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু      ● গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ      ● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      
আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আখেরি মোনাজা‌তের মধ্য দি‌য়ে শেষ হলো তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা। এতে দেশ জাতির শান্তি কামনা করা হয়।আখেরী মোনাজাতে অংশ নিতে রোববার সকাল ১০টায় হাজার হাজার মুস‌ল্লি বৈরী আবহাওয়া ও বৃ‌ষ্টি উপেক্ষো ক‌রে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে উপস্থিত হন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজে শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।

ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর প্রার্থনায় দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগ তাড়িত হয়ে পড়েন। এ সময় আমিন আমিন ধ্বনি তে মুখরিত হয় ইজতেমা ময়দান। 

গাইবান্ধা জেলা তাবলিগ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী সাদপন্থী এ ইজতেমায় দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নছিয়ত দেন।

ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলসহ ইন্দোনেশিয়া, সুদানসহ বিদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এতে পুরো ইজতেমা ময়দান পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।  শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close