রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      ● মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু      ● গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ      ● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      
ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় আসন্ন ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নয়নপুর  পূর্বপাড়া ঈদগাহ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠক শেষে বিশেষ মোনাজাত   এবং  এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বি এনপির সভাপতি আবুল কাশেম (সুপার) , ছাত্র দল নেতা আবু হানিফ, রমজান আলী সহ নেতৃবৃন্দ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close