শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      
পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে আসন্ন ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর অবকাঠামো নির্মাণকাজ উদ্বোধনের তিন দিনের মাথায় মেলা আয়োজনের অনুমতি স্থগিত করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখের এক স্মারকের মাধ্যমে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পটুয়াখালী শহীদ মিনার সংলগ্ন মাঠে আগামী ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। অনিবার্য কারণে সেই অনুমতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

আদেশটির অনুলিপি পটুয়াখালীর পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর অবকাঠামো কাজের উদ্বোধনের পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী। 

তবে প্রশাসনিক নোটিশ অনুযায়ী, স্মারকলিপি দেওয়ার এক দিন আগেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মেলা আয়োজনের অনুমতি স্থগিত করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close