শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  নিহতরা সিএনজিচালিত অটোরিকশায় করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কাটির মাথা রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের বাড়ি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে  জানা গেছে। নিহতদের মধ্যে একজন প্রবাসীর স্ত্রী ও শিশু রয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
 
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন শহিদুল ইসলাম নয়ন। নয়ন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন এবং বিকেল ৩টার দিকে সিএনজি-ট্রেন সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রেলক্রসিংয়ের দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ দেখভাল করছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close