শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      ● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      
পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুটি পাঙ্গাশ মাছ। মাছ দুটি রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছ বাজারে নিলামে মোট ২১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে ধাওয়াপাড়া ফেরিঘাট মাছ বাজারে মাছ দুটি বিক্রি করা হয়।

বাজার সূত্রে জানা যায়, প্রথমে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ নিয়ে আসেন জেলে আসলাম হালদার। পরে আকরাম শেখের মৎস্য আড়তে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির দাম হয় ১১ হাজার ৭০০ টাকা।

এর কিছুক্ষণ পর ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের আরেকটি পাঙ্গাশ মাছ নিয়ে আসেন জেলে শান্ত হালদার। মিরাজ মিয়ার মাছের আড়তে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির দাম হয় ৯ হাজার ৬২৫ টাকা।

দুটি মাছের মোট ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি বিক্রি হয়েছে মোট ২১ হাজার ৩২৫ টাকায়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close