শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      ● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      ● ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ      
ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন
মোহাম্মদ রিয়াদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের তালিকা থেকে বাদ পড়েছে ৭ নম্বর আনোয়ারা সদর ও ৮ নম্বর চাতরী ইউনিয়ন। 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় ধাপের নির্বাচনী তালিকায় আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টির নাম থাকলেও সদর ও চাতরী ইউনিয়নকে রাখা হয়নি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ দ্বিতীয় ধাপে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালিকায় অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী। তবে সদর ও চাতরী ইউনিয়নকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া ও রুদুরা গ্রামের বাসিন্দারা আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে উঠান বৈঠক, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। গত বছরের ১৫ জুন উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।

তবে এ দাবির বিপরীতে অবস্থান নিয়েছেন সদর ইউনিয়নের বাসিন্দারা। ২০২৫ সালের ২৫ জুন ডুমুরিয়া ও রুদুরা গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি দেন তাঁরা। তাঁদের আশঙ্কা, গ্রাম দুটি নতুন করে যুক্ত করা হলে সদর ইউনিয়নের রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতিতে জটিলতা তৈরি হতে পারে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বিষয়টি।

স্থানীয় বাসিন্দা আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন জানান, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গণশুনানির মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংসদ নির্বাচনের পর বিষয়টি আর বেশি এগোয়নি। ফলে এখনো সমস্যার সমাধান হয়নি। 

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এ বিরোধের কারণে দুই ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডুমুরিয়া ও রুদুরার বাসিন্দারা প্রশাসনিক সুবিধার জন্য সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চান। 

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুর আলী স্বদেশ প্রতিদিনকে জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইউনিয়নের বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদরে অন্তর্ভুক্ত করা এটা একটা আইনি প্রক্রিয়া। সরকার যদি চাই এটা সমাধান করে দ্রুত নির্বাচন দিলে ইউনিয়নের সেবা বঞ্চিতরা পুনরায় সেবা পাবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   ইউপি নির্বাচন   নির্বাচন কমিশন   আনোয়ারা সদর ইউনিয়ন   চাতরী ইউনিয়ন   সীমানা বিরোধ   ডুমুরিয়া   রুদুরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close