বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      ● রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক      ● মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান      ● নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ২০ লাখ ডলার      ● ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা      ● ১৪ দিনে দেড় হাজার কোটি ছাড়িয়ে ‘রামায়ণ’      ● রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব      ● ১৫ দিনের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়, লোকসানের শঙ্কায় দুবলার চরের জেলেরা      ● রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি      ● রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার      ● সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন      
আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) আজকের রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের জন্য পজিটিভ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

রায়কে ধন্যবাদ জানিয়ে শামা ওবায়েদ বলেন, গাম্বিয়াসহ সব আন্তর্জাতিক কমিউনিটিকে ধন্যবাদ। এই রায়ে পরিষ্কার মিয়ানমার গণহত্যা চালিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলন হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে। ইউএন অ্যাসেম্বলিতে কথা হয়েছে। এখন মিয়ানমার সরকারকে চাপ দেয়ার বড় ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই রায়ের পর যদি গণহত্যা, অত্যাচার আবার শুরু হয় সে বিষয়ে বাংলাদেশ সতর্ক থাকবে। আমরা চাই না রোহিঙ্গাদের ওপর নির্যাতন নেমে আসুক। আমরা এর প্রতিবাদ জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠী নিজের দেশে ফিরে যেতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরে রোহিঙ্গা সমস্যার গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই রায় শক্তভাবে দাবি উত্থাপনের সুযোগ করে দিয়েছে। আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close