শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      ● মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনার পরামর্শ      ● সদস্যসেবায় আধুনিকায়নে জোর দিচ্ছে আনসার-ভিডিপি ব্যাংক      ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ      ● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      
স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম

একসময় মাসে বেতন পেতেন মাত্র সাড়ে ৩ হাজার রুপি। সেই চাকরি ছেড়ে স্ত্রীর জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ভারতের উত্তর প্রদেশের কৃষ্ণা গ্রোভার। বৈদ্যুতিক স্কুটারের ব্যবসা গড়ে এখন তাঁর প্রতিষ্ঠানের মাসিক আয়ের গতি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটির ৫৫০টির বেশি শোরুম।

কৃষ্ণার প্রতিষ্ঠান ‘হেরাল্ড ই-বাইক’। গাজিয়াবাদভিত্তিক প্রতিষ্ঠানটি বর্তমানে ৩৪ মডেলের বৈদ্যুতিক স্কুটার তৈরি ও বাজারজাত করছে। ২০১৮ সালে ‘কৃষিকা সার্ভিসেস’ নামে ব্যবসা শুরু করেন তিনি। পরে ২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি ‘কৃষিকা ইভি ইন্ডিয়া’ নামে নিবন্ধিত হয়। ব্যবসার শুরুতে ছোট ও মাঝারি শহরের ক্রেতাদের আস্থা অর্জনে ব্যাটারি ও মোটরের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি চালু করেন তাঁরা।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৭ কোটি ৮০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪১ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ২০ কোটি রুপি আয়ের লক্ষ্য রয়েছে তাদের। পাশাপাশি নেপাল ও শ্রীলঙ্কায় ব্যবসা সম্প্রসারণ এবং ২০২৯ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কৃষ্ণা গ্রোভার   সফল উদ্যোক্তা   বৈদ্যুতিক স্কুটার   হেরাল্ড ই-বাইক   ভারতের ব্যবসা   নারী উদ্যোক্তা   ব্যবসায়িক সাফল্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close