বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া : পুতিন      ● জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি      ● মোংলায় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু      ● রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার      ● কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার      ● দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ      ● শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি      ● আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন      ● আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা      ● কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ      ● বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন      
বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া উন্মুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন পুতিন।

তিনি বলেন, রাশিয়ার শিল্পভিত্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে মৌলিক সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এসব উদ্যোগের ফলে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ছাড়া এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে বলে জানান পুতিন।

তার মতে, এপেকের লক্ষ্য হওয়া উচিত সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক সহযোগিতার জন্য একটি গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা। চীনের শেনজেনে প্রস্তুত করা ঘোষণার খসড়ায় সেই লক্ষ্যই প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close