বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন      ● উনি এখন লাশের অপেক্ষায় : সোহেল তাজ       ● পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প      ● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      ● রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম      ● অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা      ● লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ ছাত্রদলের অবস্থান      ● সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান      ● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের তিন দেশের নেতাদের মধ্যে এ ধরনের বৈঠক এটিই প্রথম।

বৈঠককে ‘যুগান্তকারী’ উল্লেখ করে শি জিনপিং বলেন, বড় শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে বিশ্বে শান্তি বজায় থাকে। অন্যদিকে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে চলমান সমস্যা সমাধানে তিন দেশের বড় দায়িত্ব রয়েছে। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়েও আলোচনার কথা জানান তিনি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, পরমাণু অস্ত্র, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। পুতিনও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, বৈঠকটি বাস্তব কোনো বড় চুক্তির চেয়ে প্রতীকী গুরুত্ব বেশি বহন করতে পারে। তবে তিন পরাশক্তির নেতাদের এই আলোচনা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: ইউরো নিউজ, আল জাজিরা






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close