বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব      ● ১৫ দিনের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়, লোকসানের শঙ্কায় দুবলার চরের জেলেরা      ● রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি      ● রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার      ● সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন      ● বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া : পুতিন      ● জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি      ● মোংলায় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু      ● রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার      ● কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার      ● দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ      
রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজকের দিনটিকে স্বাগত জানাই। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায়টি গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি একটি জোরালো স্বীকৃতি। এটি বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এই রায়টি আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি নিদর্শন এবং এটি পুনরায় নিশ্চিত করে যে, এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি কোনোভাবেই টিকতে পারে না।’

জাতিসংঘ মহাসচিব আরও উল্লেখ করেন, ‘এই প্রথমবার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছে। আদালতের এই সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই কাজ করতে হবে।’

মিয়ানমারে শান্তি ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরে গুতেরেস বলেন, ‘আমি পুনরায় বলছি যে, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভাঙা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় পুনর্মিলন ও টেকসই শান্তির জন্য অপরিহার্য।’

এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায়ে মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন ও ক্ষতিপূরণের পদক্ষেপ জানাতে দুই বছরের সময়সীমা বেঁধে দেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close