বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প      ● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      ● রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম      ● অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা      ● লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ ছাত্রদলের অবস্থান      ● সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান      ● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ ৯ জন আটক      ● হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু      
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনঝেনে বিশ্বনেতাদের অংশগ্রহণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ঘিরে এ বক্তব্য দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ট্রাম্পসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করছেন তারা।

সম্মেলনে ইরান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং ইউক্রেন যুদ্ধও আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর তাদের সঙ্গে পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন বৃহৎ পরমাণু শক্তিধর দেশের নেতাদের মধ্যে এটিই প্রথম এমন বৈঠক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close