শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      ● পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ ডিএনসিসির      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ      ● পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার      ● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      ● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      ● রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক      ● মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান      ● নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ২০ লাখ ডলার      ● ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা      
মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০১ AM

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যায়কে বুকে ধারণ করে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। বাংলা ও ইংরেজি ভাষায়, দুই পর্বে অনুষ্ঠিত ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবম ও দ্বাদশ শ্রেণির ছয়শোর অধিক ছাত্রছাত্রী। 

১৯ নভেম্বর, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার নান্দনিক এই আয়োজন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। 
বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) ও ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।
প্রতিযোগিতার শেষাংশে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। 








স্বদেশ প্রতিদিন/এস পি






আরও সংবাদ   বিষয়:  মাইলস্টোন কলেজ   বিতর্ক প্রতিযোগিতা   আন্তঃশ্রেণি বিতর্ক   শিক্ষার্থী   ডিবেটিং ক্লাব   উত্তরার শিক্ষা প্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close