বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ ৯ জন আটক      ● হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু      ● কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে : ডা. জুবাইদা রহমান      ● মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার      ● পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে ঢাবিতে নবান্ন উৎসব      ● কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য      ● রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী      ● ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের      
লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা মহিলা দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন। মিছিলে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা ও জনজীবন বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তাঁরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close