বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান      ● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ ৯ জন আটক      ● হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু      ● কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে : ডা. জুবাইদা রহমান      ● মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার      ● পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে ঢাবিতে নবান্ন উৎসব      ● কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য      ● রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী      
সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

" শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা' এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় কলেজ ভিত্তিক ভিডিপির ১০দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপের সমাপনি অনুষ্ঠান  নলডাঙ্গা ডিগ্রী কলেজের ৪তলা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে  ১০ দিনব্যাপি এপ্রশিক্ষণ চলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহআলম।

কলেজভিত্তিক এপ্রশিক্ষণে নলডাঙ্গা ডিগ্রি কলেজে অধ্যায়নরত ৮০ জন ছেলেমেয়ে অংশগ্রহন করে।এতে আনসার ও ভিডিপির দায়িত্বশীল ভুমিকা পালনসহ দিক নির্দেশনা ও পরামর্শমূলক সার্বিক বিষয়ে  আলোচনা করেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রুহুল আমিন।এছাড়া প্রশিক্ষণ চলাকালে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে মাদক,জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়ে  প্রতিরোধে গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয়ে সচেতনামুলক বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি  প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওমর ফারুক,ওই কলেজের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম ও সাদুল্লাপুর রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শাহিন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন ভিডিপির দলনেতা মোঃ  গোলাম আযম।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close