প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে ট্রাফিক পুলিশ বক্সটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, পিপিএম, রায়পুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা, ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মান্নান এবং আরআর ক্যাবলসের আঞ্চলিক প্রতিনিধি।
সংশ্লিষ্টরা আশা করছেন, ট্রাফিক পুলিশ বক্সটি চালুর ফলে রায়পুর শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে।